বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৪:৩৮
শিরোনাম
● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট?

বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার কয়েকজন বাসিন্দার ওপর প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উপস্থিত নিরাপত্তাকর্মীদের পোশাকে কোনো নেমপ্লেট ছিল না।

ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে এলাকার পথবিড়ালদের খাবার দেওয়ার সময় বারিধারা ডিওএইচএস পার্কের কাছে প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী তাঁদের ওপর হামলা চালান এবং নির্মমভাবে মারধর করেন।

ভুক্তভোগী বাসিন্দা আকিবুর রহমান খান অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রী ও আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাথি মারা হয় এবং চুল ধরে টানাহেঁচড়া করা হয়।’ তিনি জানান, একই ঘটনায় রাফিদ নামের আরেক বাসিন্দাকেও গুরুতরভাবে মারধর করা হয়েছে।

আকিবুর রহমান আরও জানান, নিরাপত্তাকর্মীরা তাঁর পায়ের ওপর পা দিয়ে মাড়িয়ে দেন এবং মুখ ও পিঠে এলোপাতাড়ি লাথি মারেন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান এবং তাঁর পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মানবাধিকার কর্মী, নাগরিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন বারিধারা ডিওএইচএসের বাসিন্দারা। একই সঙ্গে প্রাণী কল্যাণ নিশ্চিতকরণ এবং কমিউনিটির পথবিড়ালদের সুরক্ষার অধিকার নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

বিস্তারিত কমেন্টে