মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৪:০৬
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

বাড়ির গেটে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
বাড়ির গেটে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এক ব্যক্তির বাড়ির গেটে কাফনের কাপড় ও হুমকিসূচক একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

বুধবার (১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আব্দুল গফুর ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো সাদা রঙের প্যাকেট দেখতে পান। পরে প্যাকেটটি খুলে তিনি কাফনের কাপড়ের মতো একটি সাদা কাপড় এবং হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

চিরকুটে লেখা ছিল,
“সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের ওপর নির্ভরশীলতা কমিয়ে আল্লাহর ওপর নির্ভরশীল হও।”

ভুক্তভোগী আব্দুল গফুর বলেন, “সকালে এমন ঘটনা দেখে আমাদের পরিবারের সবাই ভয় পেয়ে গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিরকুটটি উদ্ধার করে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাড়ির গেটে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার

বিস্তারিত কমেন্টে