শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৫:৫৭
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৫
শেয়ার: mail
সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. খিজির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. শামীম সরকার শাহীন।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বিকেল ৫টা থেকে কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ একরামুল হক। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ মাসুদ ও মো. নুরুল আলম ডাকুয়া। সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. গোলজার রহমান এবং দপ্তর সম্পাদক মো. জুয়েল রানা।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহীন মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আকন্দ, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরকার, ক্রীড়া সম্পাদক মো. নূরন-নবী সরকার, পাঠাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. সফিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুন্নবী মিয়া, মো. নজরুল ইসলাম, মুহাঃ একরামুল হক, মো. শাহজাহান মিয়া, মো. হাবিবুর রহমান হবি এবং এম মাহফুজার রহমান লেলিন।

সভায় বক্তারা বলেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে