মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৯:৪৩
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৩
শেয়ার: mail
কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে—সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রঘোষিত বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উপলক্ষে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চারাগাছ বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মুহাইমিন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির প্রতিবছর বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এর ধারাবাহিকতায় এবারও কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের প্রতিটি কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ ও বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ গাছ কাটা হলেও সেই অনুপাতে গাছ রোপণ হয় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ফলজ গাছেরও ঘাটতি রয়েছে। তাই এবার আমরা বিভিন্ন ধরনের ফলজ চারা রোপণের উদ্যোগ নিয়েছি। আশা করি, এই কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সাধারণ কর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে