মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৫:৩১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মাকাল ব্রিজের বেহাল দশা: গর্তে পড়ে সিএনজি দুর্ঘটনা, আহত ৩

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
মাকাল ব্রিজের বেহাল দশা: গর্তে পড়ে সিএনজি দুর্ঘটনা, আহত ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা-র মাকাল ব্রিজের বেহাল অবস্থার কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ব্রিজের মাঝখানে সৃষ্টি হওয়া বড় গর্তে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গেলে চালকসহ অন্তত তিনজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাকাল ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলাচলের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রিজের বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে মাকাল ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টির সময় ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২২ জুন ২০২৬ | Globe kalprakash.com

মাকাল ব্রিজের বেহাল দশা: গর্তে পড়ে সিএনজি দুর্ঘটনা, আহত ৩

বিস্তারিত কমেন্টে