বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৫:০২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কুবিতে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
কুবিতে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল। তবে স্পন্সর-সংক্রান্ত জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

তিনি জানান, নকআউট পর্ব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে, যাতে ক্যাম্পাসে একসঙ্গে খেলা দেখার পরিবেশ সৃষ্টি হয়।

ছাত্রদলের এ উদ্যোগকে শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২১ জুন ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

বিস্তারিত কমেন্টে