ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে অনলাইন কার্যক্রম জোরদার করেছে দেশের অন্যতম সাইবার টিম ‘RDCS CYBER OFFICIAL’। টিমটির সদস্যরা জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে তারা বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও সচেতনতামূলক সাইবার কার্যক্রম পরিচালনা করছেন।
টিমের নেতৃত্বে থাকা এমডি আকাশ ইসলাম, এমডি আশিক ইসলাম, এমডি মিজানুর জনি ও এমডি রবিন ইসলাম বলেন, ফিলিস্তিনে চলমান মানবিক সংকট তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এ কারণে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
টিমটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সদস্যরা ইসরায়েল-সংশ্লিষ্ট কিছু ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভিন্ন সাইবার কার্যক্রম পরিচালনা করেছেন। এ সংক্রান্ত কিছু স্ক্রিন রেকর্ডিং ও ভিডিও ফুটেজ তারা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
RDCS CYBER OFFICIAL-এর প্রতিনিধিরা বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছি। বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মানুষের পক্ষে সচেতনতা তৈরিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে টিমটিতে ১৫০-এর বেশি সক্রিয় সদস্য, একাধিক অ্যাডমিন ও টিম লিডার কাজ করছেন। তারা অনলাইন হয়রানি প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সমস্যার সমাধানেও কাজ করছেন বলে দাবি করেন।
নেতৃবৃন্দ আরও জানান, ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
নাসিরনগর প্রতিনিধি 




















