মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:০৬
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

কমিটিতে স্থান না পাওয়ায় যুবদল নেতার ক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
কমিটিতে স্থান না পাওয়ায় যুবদল নেতার ক্ষোভ

লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী। দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পরও কমিটিতে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (১৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সুমন চৌধুরী। এ সময় তিনি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টির ব্যাখ্যা এবং ন্যায্য মূল্যায়নের দাবি জানান।

লাইভে সুমন দাবি করেন, তিনি প্রায় ১৭ বছর ধরে লক্ষ্মীপুর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দলের বিভিন্ন আন্দোলন, হরতাল ও অবরোধ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সুমন চৌধুরী বলেন, “দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি। রাজপথে থেকেছি, বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে মূল্যায়ন করা হয়নি। কেন বাদ দেওয়া হলো, তার কোনো ব্যাখ্যাও পাইনি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে, তাহলে তা প্রমাণ করা হোক। অভিযোগ প্রমাণিত হলে আমি সাংগঠনিক যে কোনো সিদ্ধান্ত মেনে নেব। তবে কোনো কারণ ছাড়াই আমাকে বাদ দেওয়ার বিষয়টি কষ্ট দিয়েছে।”

সুমনের দাবি, জেলা যুবদলের বর্তমান সভাপতি হুমায়ূন কবিরসহ স্থানীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী তিনি সবসময় দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে তিনি জেলা ও কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঘটনার নিরপেক্ষ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

কমিটিতে স্থান না পাওয়ায় যুবদল নেতার ক্ষোভ

বিস্তারিত কমেন্টে