বাংলাদেশ ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখন তুঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান।

দুই দলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ অনেক বেশি। কারণ ইতিহাস বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। সেটিও ছিল ২০০৭ সালের একটি প্রীতি ম্যাচ, স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে।

সেই ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছিলেন তরুণ লিওনেল মেসি। এছাড়া কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো একটি করে গোল করেন। দীর্ঘ ১৯ বছর পর আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।

তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের লড়াই। অভিজ্ঞতা ও সামর্থ্যের দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়া। ফলে ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আলজেরিয়ার জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ। কানসাস সিটির এই লড়াই ঘিরে এখন ফুটবল দুনিয়ার নজর এক জায়গায়।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া

প্রকাশিত: ০৮:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬