বাংলাদেশ ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ Logo পেনশনে আসছে বড় পরিবর্তন: কার কত বাড়বে? Logo এআইভিত্তিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা Logo ব্রাজিলের হৃদয়ে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ Logo প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা Logo যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না Logo মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত

ছেলের সামনে গুলি করে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

পাবনায় ছেলের সামনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

র‍্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাইদুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করে। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ (পুরাতন পাড়া) এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুন বিকেলে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারে জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে হোসেন আলী নামে এক ব্যক্তিকে তার ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফছানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/SAS

শনিবার, ১৩ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ

ছেলের সামনে গুলি করে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ০১:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬