মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৫:২৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

যৌথবাহিনীর অভিযানে চাকু ও গাঁজা উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
যৌথবাহিনীর অভিযানে চাকু ও গাঁজা উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় জেলা পুলিশ ও র‍্যাবের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে একটি চাকু ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পাবনা সদর থানার পৌরসভার অনন্ত মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহর নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্রবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে চেকপোস্টটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় রাধানগর এলাকার আদিত্য (২২) নামে এক যুবকের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া আশুতোষপুর (জসিমের মোড়) এলাকার রাব্বুল (২৩) নামে এক ব্যক্তির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১২ জুন ২০২৬ | Globe kalprakash.com

যৌথবাহিনীর অভিযানে চাকু ও গাঁজা উদ্ধার

বিস্তারিত কমেন্টে