বাংলাদেশ ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা Logo বিশ্বকাপ সামনে রেখে নতুন হেয়ারস্টাইলে নেইমার, ভক্তদের নজর মাঠের ফিটনেসে Logo স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে প্রেমিকের স্ত্রীকে বিয়ে, টাঙ্গাইলে চাঞ্চল্য Logo বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে Logo রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo বিসিবির পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল, সর্বোচ্চ ভোটে জয় Logo মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ব্যবসায়ী Logo পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ Logo পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা Logo ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন

চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ অক্টোবর নওগাঁয় দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে। শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে।

শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা অ্যাডফার্মের কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করবেন। সম্মেলনে জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক এবং একজন ছোটকাগজ সম্পাদককে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, একটি পদক, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করা হবে।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান সংগঠক কবি ও গল্পকার হাবিব রতন, সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, অ্যাডভোকেট কবি এম. এ. ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনির্বাহী সদস্য ও ‘প্রজন্মের আলো’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, আমিনা দেবনাথ, আবু রেজা, অনুবাদক ফারজানা জাহানসহ অন্যরা।

সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি বাজেট প্রণয়ন, পৃষ্ঠপোষক (স্পনসর) অনুসন্ধান, অতিথি নির্বাচন এবং অনুষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জুরি বোর্ডের মাধ্যমে ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬’-এর জন্য কবি-সাহিত্যিক নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনের প্রায় দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬’-এ নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য, ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম এবং ছোটকাগজ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। এছাড়া ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ পেয়েছেন কবিতায় কবি মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে অনুবাদক খসরু চৌধুরী।

রবিবার, ৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন

প্রকাশিত: ০৫:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬