রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৬:১৯

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন জাতীয় চিড়িয়াখানায়

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:২০
শেয়ার: mail
মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন জাতীয় চিড়িয়াখানায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বুধবার (২৭ মে) রাতে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে আনা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে রাতেই চিড়িয়াখানার একটি শেডে রাখা হয়েছে। এর খাবার ও দেখাশোনার সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, প্রদর্শনের জন্য মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এখন থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় গিয়ে এটি দেখতে পারবেন।

এর আগে মহিষটি ক্রেতার কাছে বিক্রি হলেও পরে মূল্য ফেরত দিয়ে সেটি খামারে ফিরিয়ে নেওয়া হয়। অ্যালবিনো জাতের এই মহিষের চুল ও চোখের গঠনের কারণে এটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো লাগায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

নামের কারণে দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মহিষটি। পরে এটি ৭০০ কেজি ওজনের এই মহিষ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয় রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতার কাছে।

মহিষটি দেখতে পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। এমনকি দূর-দূরান্ত থেকেও অনেকে এটি দেখতে আসেন বলে জানা গেছে।

এর জনপ্রিয়তা আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় বলে দাবি করা হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৭ মে ২০২৬ | Globe kalprakash.com

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন জাতীয় চিড়িয়াখানায়

বিস্তারিত কমেন্টে