মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৪:৪১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী নিয়োগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:২৬
শেয়ার: mail
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী (সংগৃহীত ছবি)

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) অনুযায়ী বেতন-ভাতা পাবেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং চুক্তির অন্যান্য শর্তাদি পরবর্তীতে নির্ধারণ করা হবে।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আব্দুস ছালাম খান-এর স্থলাভিষিক্ত হবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা পেশার সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না।

মুহিববুল্লাহিল বাকী শিক্ষাজীবনে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ থেকে উচ্চশিক্ষা গ্রহণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কওমি ও আলিয়া উভয় ধারায় উচ্চমানের ফলাফল অর্জন করেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বড় মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিবের দায়িত্বে ছিলেন এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবেও কাজ করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী নিয়োগ

বিস্তারিত কমেন্টে