শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সকাল ৬:৫৭:১৩

২০২৬ বিশ্বকাপে আসছে ৪ নতুন নিয়ম, বদলে যেতে পারে ফুটবলের চেহারা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
২০২৬ বিশ্বকাপে আসছে ৪ নতুন নিয়ম, বদলে যেতে পারে ফুটবলের চেহারা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের নিয়মে একাধিক পরিবর্তন আনছে ফিফা ও ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো এবং সিদ্ধান্ত আরও নির্ভুল করতেই এসব নতুন নিয়ম আনা হচ্ছে।

সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি হলো বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি। এখন থেকে প্রতিটি ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি তিন মিনিটের বিরতি থাকবে, আবহাওয়া যেমনই হোক না কেন। ফিফা বলছে, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিএআরের ব্যবহারও আরও বাড়ানো হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডের সিদ্ধান্তও এখন ভিএআরে পর্যালোচনা করা যাবে। পাশাপাশি স্পষ্ট ভুল কর্নার সিদ্ধান্তও দ্রুত ভিএআরের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকবে।

সময় নষ্ট ঠেকাতে থ্রো-ইন, গোলকিক ও খেলোয়াড় বদলির ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। রেফারি প্রয়োজন হলে দৃশ্যমান কাউন্টডাউন শুরু করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন বা গোলকিক না নিলে বল প্রতিপক্ষের দখলে চলে যাবে। আর বদলির সময় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড়কে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

এ ছাড়া খেলোয়াড়দের আচরণ নিয়েও কড়াকড়ি বাড়ানো হচ্ছে। প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলা বা সিদ্ধান্তের প্রতিবাদে দল মাঠ ছাড়ার মতো ঘটনায় কঠোর শাস্তির বিধান আনা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এসব নিয়ম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা, খেলার গতি এবং ফুটবলের সামগ্রিক পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward