শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:৩২

১৬৪ ধারায় দোষ স্বীকার: চার্জশিট দ্রুতই দেওয়া সম্ভব হবে—স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
১৬৪ ধারায় দোষ স্বীকার: চার্জশিট দ্রুতই দেওয়া সম্ভব হবে—স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারের কারণে একটি হত্যাকাণ্ড মামলার চার্জশিট দিতে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আইনের চোখে ধুলো দিয়ে যারা পলাতক ছিল, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ১৬৪ ধারায় আসামি দোষ স্বীকার করায় মামলার তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হবে।

এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন—এটাই সরকারের অবস্থান বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, তবে গণমাধ্যমের তা মেনে চলা উচিত।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

১৬৪ ধারায় দোষ স্বীকার: চার্জশিট দ্রুতই দেওয়া সম্ভব হবে—স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে