বাংলাদেশ ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদ-উল আজহা, গ্রীষ্মকালীন অবকাশ ও আশুরা উপলক্ষ্যে ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং  একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হলগুলোও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলের রেজিস্ট্রার খাতায় রেজিস্ট্রেশন সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রবিবার থেকে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিনের ছুটি কার্যকর হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ২৪ মে এর আগে দুইদিন এবং ১১ জুনের পরে দুইদিন করে সাপ্তাহিক ছুটি থাকায় অতিরিক্ত আরও ৪ দিনের ছুটিসহ মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে জরুরি কিছু দপ্তর খোলা থাকতে পারে।’

আবাসিক হল বন্ধের বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ চলাকালীন হলগুলোও বন্ধ থাকবে তবে হলের রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন। হল বন্ধ চলাকালীন হলে নিরাপত্তার জন্য গার্ডরা থাকবেন।’

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬