শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৯:৩৬
শিরোনাম
● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা

নালিতাবাড়ীতে বিকাশ এজেন্টের ওপর হামলা, আড়াই লাখ টাকা লুট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
নালিতাবাড়ীতে বিকাশ এজেন্টের ওপর হামলা, আড়াই লাখ টাকা লুট

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-এ গভীর রাতে এক বিকাশ ব্যবসায়ীর পথরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজ এলাকার শামীম অটো মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আরিফিন কবির সুমন পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার একজন বিকাশ এজেন্ট। প্রতিদিনের মতো দিনের লেনদেন শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নির্জন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয়। পরে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিল। এর মধ্যে দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন।

ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে গেলে সুমনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন। তবে অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় বুধবার সকালে নালিতাবাড়ী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী-শেরপুর সড়কের কয়েকটি অংশ রাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে পর্যাপ্ত আলোর অভাব ও নিয়মিত পুলিশ টহল না থাকায় অপরাধের ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধার করার দাবি জানিয়েছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে বিকাশ এজেন্টের ওপর হামলা, আড়াই লাখ টাকা লুট

বিস্তারিত কমেন্টে