সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৮:৫০
শিরোনাম
● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:০৯
শেয়ার: mail
ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা জরুরি। তিনি বলেন, সব ধরনের দুর্যোগ ও বিপদে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান, তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা উন্নয়নে সরকার কাজ করছে।

এদিন নতুন প্রশিক্ষণ সম্পন্ন করে আড়াই শতাধিক সদস্য ফায়ার সার্ভিসে যুক্ত হন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৯ জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জনকে পদক দেওয়া হয়। এছাড়া গত তিন বছরের জন্য আরও ১৩৮ জনকে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে