শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫২:৪৩

ঢাকাসহ ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
ঢাকাসহ ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ঢাকাসহ ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

বিস্তারিত কমেন্টে