শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২৭:২৪
শিরোনাম
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন

চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা আনতে পারে অ্যাপলের নতুন সিরি

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা আনতে পারে অ্যাপলের নতুন সিরি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন সংস্করণে চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা যুক্ত হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আরও জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে নতুন সিরি উন্মোচনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিরিতে প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে অ্যাপল।

নতুন সিরিকে আরও উন্নত ও কথোপকথনভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীরা এতে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক ভাষায় প্রশ্ন–উত্তর বিনিময় করতে পারবেন, যা অনেকটা চ্যাটবটের মতো অভিজ্ঞতা দেবে। এমনকি আলাদা সিরি অ্যাপ চালুর সম্ভাবনার কথাও উঠে এসেছে।

তবে অ্যাপলের প্রধান ফোকাস থাকছে তথ্য সুরক্ষায়। নতুন ফিচারের আওতায় ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময় পর—যেমন ৩০ দিন বা এক বছর পরে—চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। কারণ বর্তমানে অনেক এআই সেবা ব্যবহারকারীর কথোপকথন দীর্ঘ সময় সংরক্ষণ করে।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপলের এই প্রাইভেসি-কেন্দ্রিক অবস্থান আংশিকভাবে প্রতিযোগিতায় নিজেদের আলাদা করে দেখানোর কৌশলও হতে পারে। পাশাপাশি নতুন সিরির কিছু প্রযুক্তিগত অংশ গুগলের প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রতিযোগিতায় এখন শুধু স্মার্ট উত্তর দেওয়াই নয়, বরং ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ থাকে সেটিও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাতেই অ্যাপল নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চাইছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: অ্যাপল সিরি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা আনতে পারে অ্যাপলের নতুন সিরি

বিস্তারিত কমেন্টে