মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:২৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের দ্বন্দ্বে ভোগান্তিতে যাত্রীরা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
রাজশাহীতে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের দ্বন্দ্বে ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ (সংগৃহীত ছবি)

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব ধরনের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো রুটেই বাস চলাচল করতে দেখা যায়নি।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়।

তবে নির্বাচন ছাড়া কমিটি ঘোষণার অভিযোগ তুলে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে, যাতে টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি জানেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে আকস্মিক বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই টিকিট কেটে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের দ্বন্দ্বে ভোগান্তিতে যাত্রীরা

বিস্তারিত কমেন্টে