মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১১:০৬
শিরোনাম
৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে সম্মত ক্রিস কোলম্যান, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই হবে

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে সম্মত ক্রিস কোলম্যান, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই হবে

ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে চলমান জল্পনার মধ্যে নতুন অগ্রগতি এসেছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশ দলের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। তবে চূড়ান্ত নিয়োগ নির্ভর করছে তার এজেন্টের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর।

রোববার (১৭ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

কোলম্যানকে ঘিরে আলোচনার মূল বাধা হিসেবে উঠে এসেছে তার উচ্চ পারিশ্রমিক। বিষয়টি নিয়েই এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

এর আগে শুক্রবার (১৫ মে) এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া খাতে এখনো সীমাবদ্ধতা রয়েছে এবং রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও জানান, কোচ যিনিই আসুন, তাকে কাজ করার জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়া খাতে বাজেট ও বরাদ্দ এখনও প্রয়োজনের তুলনায় কম। তবে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ বাড়ানোর আশা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে এজেন্টের সঙ্গে আলোচনার পরই বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে ক্রিস কোলম্যানের নাম চূড়ান্ত হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে সম্মত ক্রিস কোলম্যান, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই হবে

বিস্তারিত কমেন্টে