বাংলাদেশ ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ (সংগৃহীত ছবি)

প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সহজ ও দ্রুত করতে গ্রাহকদের জন্য ই-লোন চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় ঘরে বসেই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ডিজিটাল আর্থিক সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।

নির্দেশনা অনুযায়ী, ই-লোনের সুদের হার ব্যাংকগুলো বাজারভিত্তিক নির্ধারণ করবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ।

ঋণ আবেদন, অনুমোদন, কিস্তি পরিশোধসহ পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। গ্রাহক যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না।

সার্কুলারে আরও বলা হয়, সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল কিংবা আগাম ঋণ পরিশোধ ফি—সব ধরনের তথ্য আগেই গ্রাহককে স্পষ্টভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা যাবে না।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ও ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এ সেবা চালু করতে হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ০৩:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬