মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩৮:৪৬

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে কাজ করছে। যেসব পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, তারা প্রতি মাসে এই সুবিধা পাবেন এবং দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন।

তিনি আরও জানান, জামালপুর জেলার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন এবং জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় বগারচর ইউনিয়নের প্রায় ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে