রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:১৩

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোকে দলে ভেড়াচ্ছে চেলসি

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোকে দলে ভেড়াচ্ছে চেলসি

সংগৃহীত ছবি

নতুন প্রধান কোচ খোঁজার দৌড়ে শেষ পর্যন্ত স্প্যানিশ কোচ জাবি আলোনসো-কেই পছন্দ হিসেবে বেছে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি

ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী এই কোচের সঙ্গে চেলসির প্রায় সব শর্তেই সমঝোতা হয়ে গেছে। আজ শনিবার এফএ কাপ ফাইনালের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে ব্যস্ত থাকায় চেলসি এখনই কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে যাচ্ছে না। তবে ম্যাচ শেষ হওয়ার পরই চূড়ান্ত আলোচনা সম্পন্ন হতে পারে।

চেলসির কোচ হওয়ার দৌড়ে জাবি আলোনসো ছাড়াও ছিলেন মার্কো সিলভা, আন্দোনি ইরাওলা ও অলিভার গ্লাসনারের মতো কোচরা। তবে শেষ পর্যন্ত আলোনসোই এগিয়ে রয়েছেন বলে জানানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর থেকেই ইউরোপের কোচিং বাজারে আলোচনায় উঠে আসেন জাবি আলোনসো। তাকে নিয়ে লিভারপুল ও নিউক্যাসলের মতো ক্লাবও আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চেলসির দিকেই তার সম্ভাব্য গন্তব্য হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোকে দলে ভেড়াচ্ছে চেলসি

বিস্তারিত কমেন্টে