বাংলাদেশ ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বসছে ২৬টি অস্থায়ী পশুর হাট, আবাসিক এলাকায় নিষেধাজ্ঞা থাকলেও কিছু হাট চূড়ান্ত

রাজধানীতে বসছে ২৬টি অস্থায়ী পশুর হাট (সংগৃহীত ছবি)

হাইকোর্টের রায়ে আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানো বন্ধে নির্দেশনা থাকলেও এবার রাজধানীতে মোট ২৬টি অস্থায়ী পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি হাট থাকবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, উত্তরে ১৫টি হাটের মধ্যে ৭টির ইজারা চূড়ান্ত হয়েছে। এসব হাটের মধ্যে রয়েছে মিরপুর-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুরের কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পূর্ব হাজীপাড়ার ইকরা মাদ্রাসা এলাকা, উত্তরা দিয়াবাড়ী, কাঁচকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকা এবং খিলক্ষেত থানার খালপাড়া চেকপোস্ট সংলগ্ন এলাকা।

অন্যদিকে দক্ষিণ সিটির ১১টি হাটের মধ্যে ৮টির ইজারা চূড়ান্ত হয়েছে। বাকি হাটগুলোর ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে। দক্ষিণের হাটগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা, উত্তর শাহজাহানপুর, আমুলিয়া, শিকদার মেডিকেল এলাকা, কাজলা ব্রিজ, বনশ্রী, ব্রাদার্স ইউনিয়ন ও গোলাপবাগ।

তবে এবার বনশ্রী ও আফতাবনগরের মতো কিছু আবাসিক এলাকায় হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বস্তি দিয়েছে। আগে এসব এলাকায় হাট বসানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

হাইকোর্ট গত বছর আবাসিক এলাকায় পশুর হাট না বসানোর নির্দেশ দিলেও পূর্বে তা উপেক্ষা করার ঘটনা ঘটেছিল। এবার সেই দুই এলাকায় হাট না বসায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে নগরবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, দেরিতে হলেও আবাসিক এলাকায় হাট বন্ধ হওয়া ইতিবাচক সিদ্ধান্ত। তবে হাট ব্যবস্থাপনায় নাগরিকদের চলাচল ও পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেদিকে সিটি করপোরেশনকে নজর দিতে হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

রাজধানীতে বসছে ২৬টি অস্থায়ী পশুর হাট, আবাসিক এলাকায় নিষেধাজ্ঞা থাকলেও কিছু হাট চূড়ান্ত

প্রকাশিত: ০১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬