মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৪:৩৭

২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:২৬
শেয়ার: mail
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষার্থীরা (সংগৃহীত ছবি)

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে এ সম্ভাব্য সময়সূচির খসড়া তৈরি করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে পরীক্ষা শুরু করে জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ পুরো পরীক্ষা কার্যক্রম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ করার প্রস্তাব রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করার বিষয়টি বিবেচনায় রেখে এই সময়সূচি নির্ধারণের চেষ্টা চলছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়, আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগও থাকতে পারে। ভবিষ্যতে পরীক্ষার সময়সূচি আরও আগিয়ে ডিসেম্বরের মধ্যেই সীমাবদ্ধ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত কমেন্টে