ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ। তার একটি ছবিতে বিরাটের দেওয়া ‘লাইক’কে কেন্দ্র করে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়, যা পরে নতুন মোড় নেয়।
ঘটনার শুরু হয় ২০২৫ সালে, যখন অভিনেত্রী অবনীত কৌরের একটি ছবিতে বিরাট কোহলি ‘লাইক’ দিয়ে পরে তা সরিয়ে ফেলেন। তখন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয় এবং তিনি সেটিকে ‘অ্যালগোরিদমের ভুল’ বলে ব্যাখ্যা দেন।
এরপর ২০২৬ সালে লিজলাজের একটি ছবিতে বিরাটের ‘লাইক’ নজরে আসতেই আবারও বিষয়টি ভাইরাল হয়ে যায়। নিজের পছন্দের ক্রিকেটারের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে আনন্দিত হন ওই ইনফ্লুয়েন্সার।
এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নাম নিয়ে সব জায়গায় খবর। আমি বুঝতেই পারিনি কখন তিনি ছবিটিতে লাইক দিয়েছেন। পরে বিভিন্ন মেসেজ ও সংবাদমাধ্যমের খবর দেখে বিষয়টি জানতে পারি। সবাই বেশ উচ্ছ্বসিত ছিল।
তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরবর্তীতে তিনি আরও দাবি করেন, বিরাট কোহলিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য তাকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার ভাষায়, কিছু ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেয়, যাতে তিনি বিরাট কোহলির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন মন্তব্য করেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
লিজলাজ জানান, তিনি বিরাট কোহলির ভক্ত এবং তার সম্পর্কে কোনো মিথ্যা বা নেতিবাচক মন্তব্য করতে চান না।
এই পুরো ঘটনাকে ঘিরে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























