শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৬:৫৮
শিরোনাম
● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

এক ইঞ্চি বদলেই সমালোচনা শুরু হয়: নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
এক ইঞ্চি বদলেই সমালোচনা শুরু হয়: নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া, সংগৃহীত ছবি।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার ব্যক্তিগত সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়, উপস্থাপনা ও সংগীতে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এই পথ তার জন্য মোটেও সহজ ছিল না বলে জানান তিনি।

এক অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের সংগ্রামের কথা তুলে ধরে ফারিয়া বলেন, জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্কুলজীবনে ভালো করার চেষ্টা করলেও কখনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি। সেই সময় মা তাকে বুঝিয়েছিলেন, হয়তো সে চর্চার মধ্যেই আছে, আর তাই হার্ডওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৩টি সিনেমা, ৭-৮টি গান এবং দেশে-বিদেশে সাড়ে পাঁচশোর বেশি শো করেছেন। এত অভিজ্ঞতা সত্ত্বেও প্রতিবার কাজের আগে তিনি এখনো সমানভাবে নার্ভাস থাকেন এবং প্রতিটি শটকেই নিজের জন্য প্রথম ও শেষ সুযোগ হিসেবে দেখেন।

তারকাজীবনের চাপ নিয়ে ফারিয়া বলেন, বাইরে থেকে এই পেশা যতটা চাকচিক্যপূর্ণ মনে হয়, বাস্তবে প্রতিদিনই কঠিন প্রতিযোগিতা থাকে। প্রতিদিনই নিজেকে সেরা প্রমাণ করতে হয়—চেহারা, কথা বলা ও পারফরম্যান্স সব ক্ষেত্রেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামান্য পরিবর্তনও অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। তার ভাষায়, একদিন যদি একটু পরিবর্তনও আসে, সেটিও নিয়ে কড়া সমালোচনা শুরু হয়ে যায়। তাই নিজের সেরাটা দেওয়ার বাইরে অন্য কোনো বিকল্প নেই।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: নুসরাত ফারিয়া

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

এক ইঞ্চি বদলেই সমালোচনা শুরু হয়: নুসরাত ফারিয়া

বিস্তারিত কমেন্টে