বাংলাদেশ ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে নেইমার, বাদ পড়লেন এস্তেভাও

সংগৃহীত ছবি

সব শঙ্কা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তির জমা দেওয়া এই তালিকায় ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি উদীয়মান তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের।

ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও বাদ পড়েছেন চেলসির এই তরুণ ফুটবলার। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুতে পেশির চোট পান এস্তেভাও। শুরুতে তার বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ফেরার আশা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল শতভাগ ফিটনেসের নিশ্চয়তা দিতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, এস্তেভাও নিজেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ বুঝতে পেরেছিলেন। চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মের মধ্যে অংশগ্রহণকারী সব দলকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। যদিও সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না, তবে এখান থেকেই পরে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

অন্যদিকে ৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে আরেকটি বিশ্বকাপ মঞ্চে ফেরার সুযোগ। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের কোনো স্কোয়াডে জায়গা পাননি এই ফরোয়ার্ড। তবে এবার তাকে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চোটে পড়ার আগে এস্তেভাওকে প্রায় নিশ্চিতভাবেই বিশ্বকাপ দলের সদস্য ধরা হচ্ছিল। আনচেলত্তিও তরুণ এই ফরোয়ার্ডের বড় ভক্ত হিসেবে পরিচিত। গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৮ গোল।

এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও ও রদ্রিগো। আনচেলত্তির পরিকল্পনায় তারাও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে নেইমার, বাদ পড়লেন এস্তেভাও
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে নেইমার, বাদ পড়লেন এস্তেভাও

প্রকাশিত: ১১:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬