সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:২৩
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

বাবার মৃত্যুর দিনেই বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগাপ্লুত হান্সি ফ্লিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
বাবার মৃত্যুর দিনেই বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগাপ্লুত হান্সি ফ্লিক

সংগৃহীত ছবি

বার্সেলোনার শিরোপা জয়ের আনন্দঘন মুহূর্তেও চোখের জল লুকাতে পারেননি কোচ হান্সি ফ্লিক। এল ক্লাসিকোর মাত্র কিছুক্ষণ আগে বাবার মৃত্যুসংবাদ পেয়েও দলকে নেতৃত্ব দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় এনে দেন জার্মান এই কোচ। পরে আবেগঘন কণ্ঠে শিরোপাটি বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করেন তিনি।

ফ্লিক জানান, ম্যাচের দিন সকালে তার মা ফোন করে বাবার মৃত্যুর খবর দেন। এমন কঠিন পরিস্থিতিতেও তিনি সিদ্ধান্ত নেন দলের পাশে থাকার।

তিনি বলেন, ‘আজ সকালে মা আমাকে ফোন করে বললেন, বাবা আর নেই। আমি ভেবেছিলাম খবরটি গোপন রাখব কি না। কিন্তু এই দল আমার কাছে পরিবারের মতো।’

ক্যাম্প ন্যূতে এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সে সময় কোচিং স্টাফদের তাকে সান্ত্বনা দিতে দেখা যায়।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর আবেগাপ্লুত ফ্লিক বলেন, ‘এটি খুব কঠিন একটি দিন ছিল। এই মুহূর্ত আমি কখনো ভুলব না।’

তিনি খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পুরো স্কোয়াড এবং যারা আমাদের সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ। এমন একটি দল পেয়ে আমি গর্বিত।’

সাধারণত সংযত স্বভাবের ফ্লিক এবারও সব কৃতিত্ব খেলোয়াড়দেরই দিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে লড়াই করার মানসিকতার জন্য আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। সমর্থকদের এই ভালোবাসা ও আবহে এল ক্লাসিকো জেতা সত্যিই অসাধারণ অনুভূতি।’

ম্যাচ শেষে উদযাপনের সময় বার্সার খেলোয়াড়রা ফ্লিককে কাঁধে তুলে শূন্যে ছুড়ে দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানান। এ প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘এই মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। বার্সেলোনায় কাজ করা এবং এখানকার মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য বিশেষ কিছু।’

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

বাবার মৃত্যুর দিনেই বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগাপ্লুত হান্সি ফ্লিক

বিস্তারিত কমেন্টে