বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি জানান, এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।
তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকার অনুরোধ জানাবে। পাশাপাশি তিনি বলেন, সেখানে কোনো ঘটনার অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুযোগ দেওয়া হবে না।
সংলাপে মন্ত্রী আরও অভিযোগ করেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা না করে বরং পরিস্থিতি বিব্রত করছে। তিনি বলেন, যারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে।
এ সময় তিনি তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, তার নেতৃত্বে নেওয়া কিছু ইতিবাচক উদ্যোগও অনেকে সহ্য করতে পারছে না।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























