বাংলাদেশ ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়। একই সঙ্গে কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এবং এ নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই।

তিনি বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য। পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে, তবে অতীতের অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে ঋণের বোঝা বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ কারণে পুলিশ বাহিনীকে ব্যয় সাশ্রয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণকে স্বনির্ভর করতে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চারগুণ বেশি খরচে নির্মিত হওয়ায় তার ঋণের চাপ জনগণের ওপর পড়ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, পুলিশিং এখন কেবল অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও তাদের দায়িত্ব।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৩:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬