শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | ভোর ৫:৩৯:১৯

রিয়ালে ফেরার শর্ত জানালেন মরিনহো: ১০ দফা দাবি ঘিরে জল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
রিয়ালে ফেরার শর্ত জানালেন মরিনহো: ১০ দফা দাবি ঘিরে জল্পনা

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে জোসে মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইউরোপীয় ফুটবলে আবারও আলোচনা শুরু হয়েছে। ক্লাবটির বর্তমান পরিস্থিতি এবং কোচিং সংকটের মধ্যে তাকে সমাধান হিসেবে দেখছেন অনেকে। তবে ফেরার আগে কঠোর কিছু শর্ত দিয়েছেন পর্তুগিজ এই কোচ।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে দলের পারফরম্যান্সে অসন্তোষ, ড্রেসিংরুমে বিভাজন এবং ব্যবস্থাপনায় আস্থাহীনতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই আবারও মরিনহোর দিকে ঝুঁকছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে থেকে তিনটি শিরোপা জিতিয়েছিলেন মরিনহো। সেই সফল অধ্যায়ই তাকে ফেরানোর মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করছে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের জন্য।

বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহোর সঙ্গে তার এজেন্ট জর্জে মেন্ডেসের মাধ্যমে প্রাথমিক আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে তিনি ফিরতে রাজি হয়েছেন বেশ কিছু কঠিন শর্ত পূরণ হলে।

মরিনহোর ১০টি শর্ত

১. অন্তত দুই বছরের দীর্ঘমেয়াদি চুক্তি
২. দল নির্বাচন ও ড্রেসিংরুমে পূর্ণ নিয়ন্ত্রণ
৩. খেলোয়াড়দের কোনো চাপ বা প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা
৪. নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়ে কাজ করার সুযোগ
৫. ফিটনেস কোচ আন্তোনিও পিন্তুসের বিদায়
৬. মেডিক্যাল বিভাগের ওপর সরাসরি নজরদারির সুযোগ
৭. ক্লাবের মিডিয়া কার্যক্রমে সীমিত ভূমিকা, আলাদা মুখপাত্র নিয়োগ
৮. বর্তমান স্কোয়াডের অন্তত সাতজন খেলোয়াড়কে পরিকল্পনার বাইরে রাখা
৯. ক্লাবের অন্য কর্মকর্তাদের নয়, সরাসরি সভাপতির সঙ্গে কাজ করার নিশ্চয়তা
১০. বড় বাণিজ্যিক প্রাক-মৌসুম সফর বাদ দিয়ে সীমিত প্রস্তুতি ম্যাচ আয়োজন

সব মিলিয়ে মরিনহোর এই শর্তগুলো পূরণ করা রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা ও কৌতূহল দুটোই এখন তুঙ্গে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward