সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৪:২১
শিরোনাম
● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

জোট রাজনীতিতে চমক, সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের টিভিকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৫৭
শেয়ার: mail
জোট রাজনীতিতে চমক, সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের টিভিকে

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় রাজনীতিতে এসেই বড় চমক দেখিয়েছেন। তার নেতৃত্বাধীন নবাগত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) জোটের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের পথে এগিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট কয়েকটি দলের সমর্থন নিয়ে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন বিজয়। জোটের সমঝোতা অনুযায়ী শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) একটি মন্ত্রী পদ পেতে পারে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিএম)-এর জন্য দুটি পদ রাখার আলোচনা চলছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুইজন করে বিধায়ক থাকা তিনটি ছোট দল টিভিকেকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। এর আগে দলগুলো দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)-এর মিত্র ছিল।

ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন জোটের ছোট দলগুলোকে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে অসমর্থিত সূত্রের দাবি, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-ও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

জোট রাজনীতিতে চমক, সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের টিভিকে

বিস্তারিত কমেন্টে