শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫২:১৪

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, রাতে কমতে পারে তাপমাত্রা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, রাতে কমতে পারে তাপমাত্রা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজও কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ৩৬ মিলিমিটার।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বজ্রবৃষ্টি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, রাতে কমতে পারে তাপমাত্রা

বিস্তারিত কমেন্টে