বাংলাদেশ ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

আর্তেতার পাঁচ কৌশলেই বদলে গেল আর্সেনাল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গানার্সরা

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি : রয়টার্স

২০১৯ সালে যখন নড়বড়ে আর্সেনালের দায়িত্ব নেন মিকেল আর্তেতা, তখন খুব কম মানুষই বিশ্বাস করেছিলেন তিনি ক্লাবটিকে ইউরোপের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু সময়ের সঙ্গে সব সংশয় ভুল প্রমাণ করে আর্সেনালকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই স্প্যানিশ কোচ। এখন তার দলই ইউরোপের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়েছে গানার্সরা। ২০০৬ সালের পর এই প্রথম তারা ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল।

শেষবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি আর্সেনাল। বার্সেলোনার কাছে হেরে সেই সময় স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার আবারও এসেছে সেই স্বপ্ন পূরণের সুযোগ, তবে এবার দলটি অনেক বেশি পরিণত ও সংগঠিত।

এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কোচ মিকেল আর্তেতার। আর্সেন ওয়েঙ্গারের পরবর্তী যুগে তার অধীনে আর্সেনাল শুধু ইংলিশ ফুটবলে নয়, ইউরোপেও নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

আর্তেতার কৌশলগত বিপ্লব দলের খেলায় এনেছে বড় পরিবর্তন। পেপ গার্দিওলার দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি গড়ে তুলেছেন আধুনিক পজিশনাল প্লে ভিত্তিক ফুটবল। বল দখল, ধৈর্য ধরে আক্রমণ গঠন এবং প্রতিপক্ষকে চাপে রাখা এখন আর্সেনালের মূল শক্তি। পাশাপাশি হাই প্রেসিং ও কাউন্টার প্রেসিংয়ের মাধ্যমে দ্রুত বল পুনরুদ্ধার করছে দলটি।

ম্যাচভেদে ফরমেশন পরিবর্তনের ক্ষেত্রেও আর্তেতা দারুণ দক্ষতা দেখিয়েছেন। কখনো ৩-২-৫, আবার কখনো ২-৩-৫ বিল্ড আপে খেলে তিনি প্রতিপক্ষকে বিভ্রান্ত করেন। এই ট্যাকটিক্যাল নমনীয়তাই আর্সেনালকে ইউরোপের অন্যতম ভয়ংকর দলে পরিণত করেছে।

তরুণদের নিয়ে গড়া এই নতুন আর্সেনালে উজ্জ্বল পারফরম্যান্স করছেন বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল, উইলিয়ান সালিবা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ডেকলান রাইস। বিশেষ করে সালিবা ও গ্যাব্রিয়েলের জুটি রক্ষণভাগকে শক্তিশালী ভিত্তি দিয়েছে, আর সাকার ধারাবাহিক পারফরম্যান্স বড় ম্যাচে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

২০১৯ সাল থেকে আর্তেতার অধীনে আর্সেনাল পেয়েছে নতুন পরিচয়। ২০২০ সালে এফএ কাপ জয়ের পাশাপাশি একাধিক মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানতালে লড়াই করেছে দলটি। তার অধীনে ক্লাবটির জয়ের হারও ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে পৌঁছেছে।

আগামী ৩০ মে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেখানে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির মধ্যে জয়ী দল।

ইতিহাসে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা আর্সেনাল এবার আর্তেতার নেতৃত্বে সেই অপূর্ণ স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

আর্তেতার পাঁচ কৌশলেই বদলে গেল আর্সেনাল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গানার্সরা

প্রকাশিত: ১২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬