শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০৬:৫২
শিরোনাম
● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

হামের টিকা কার্যক্রম নিয়ে তদন্তের নির্দেশ, কোনো উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
হামের টিকা কার্যক্রম নিয়ে তদন্তের নির্দেশ, কোনো উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য সরকারের

অন্তর্বর্তী সরকারের সময়ে কেন হামের টিকা কার্যক্রমে ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত করে দেখা হবে কেন নির্ধারিত সময়ে টিকা কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়নি।

তবে ব্যক্তিগত মতামত দিয়ে তিনি বলেন, শিশু মৃত্যু ঘটানোর মতো কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ছিল না বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, সরকারের নেওয়া টিকা কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্য অর্জনের আশা করা হচ্ছে।

এ সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ সেখানে কোনো পর্যবেক্ষণ করছে না।

তার ভাষায়, পশ্চিমবঙ্গসহ ভারতের যেকোনো রাজ্যের নির্বাচনের ফলাফল বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করে না। বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

হামের টিকা কার্যক্রম নিয়ে তদন্তের নির্দেশ, কোনো উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য সরকারের

বিস্তারিত কমেন্টে