শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৩৮:০১

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে: সোহাগ আরেফিন

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৯:০৯
শেয়ার: mail
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে: সোহাগ আরেফিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন এ কথা বলেন।

রোববার (৩ মে) দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমি হলে এ আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক পরিষদের আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আয়ান শর্মা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সত্য প্রকাশে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএর সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদোয়ান হৃদয় এবং সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মো. রিয়াজ উদ্দীন, রতন বড়ুয়া ও শাহেদুর রহমান মোরশেদ।

অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

https://kalprakash.com/

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে: সোহাগ আরেফিন

বিস্তারিত কমেন্টে