সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৯:৩১
শিরোনাম
অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

মিঠাপুকুরে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
মিঠাপুকুরে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

‎​রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সঙ্গে কাস্টমস কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেসক্লাবের দুই  সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মিঠাপুকুর।


‎রোববার (৩মে) সকাল ১১টায় মিঠাপুকুর প্রেসক্লাব চত্বরে মিঠাপুকুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে চরম ধৃষ্টতাপূর্ণ ও লাঞ্ছনাকর আচরণ করেছেন। যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে অভিযুক্ত কমিশনারের অপসারণ দাবি করেন।

‎​একই সঙ্গে সমাবেশে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও সুলতান মারজানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। লাঞ্ছনা ও হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎​মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ শাদী সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপুল-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন:​ বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী শেখ রেজওয়ান।​পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিলন।​ রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) কোষাধ্যক্ষ: মমিনুল ইসলাম মিলন ও সদস্য মোঃ আবু রায়হান।​ মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ও প্রদীপ কুমার গোস্বামী।​ মিঠাপুকুর মানবাধিকার কমিশনের সভাপতি আশিকুর রহমান এবং সাংবাদিক শিল্পী আক্তার।

‎​মানববন্ধনে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সাংবাদিকদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় সাংবাদিক নেতারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা নাহলে রংপুর জেলা এবং উপজেলা থেকে ভবিষ্যতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

ট্যাগসমূহ: মিথ্যা মামলা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে