শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৮:৪৯

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝোড়ো হাওয়া-বৃষ্টির আশঙ্কা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝোড়ো হাওয়া-বৃষ্টির আশঙ্কা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বুলেটিন অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ছোট লঞ্চ ও নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে এমন আকস্মিক ঝড়ো আবহাওয়া স্বাভাবিক ঘটনা। রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও ঝড়ের প্রভাব মূলত উল্লেখিত চার অঞ্চলে বেশি অনুভূত হতে পারে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বজ্রসহ বৃষ্টি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝোড়ো হাওয়া-বৃষ্টির আশঙ্কা

বিস্তারিত কমেন্টে