শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৯:২৬

আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারী বর্ষণের শঙ্কা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫১
শেয়ার: mail
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারী বর্ষণের শঙ্কা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কাও রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতিভারী বর্ষণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া আগামী ২ মে এবং ৩ মে দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ওই সময়ও কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সার্বিকভাবে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৬০ মিলিমিটার।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: বজ্রসহ বৃষ্টি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারী বর্ষণের শঙ্কা

বিস্তারিত কমেন্টে