বাংলাদেশ ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আবারও পিছিয়ে গেল যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তি

সংগৃহীত ছবি

কেজিএফ তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরিটেল ফর গ্রোন-আপস’-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। আগামী ৪ জুন মুক্তির কথা থাকলেও তা স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স জানিয়েছে, বিশ্বব্যাপী বড় পরিসরে একযোগে মুক্তির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমাকনে ছবিটির উপস্থাপনার পর আন্তর্জাতিক পরিবেশক ও ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের ইতিবাচক সাড়া পাওয়ায় নির্মাতারা এখন নতুন করে মুক্তির কৌশল নির্ধারণ করছেন। বর্তমানে বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন চুক্তি ও পার্টনারশিপ চূড়ান্ত করার কাজ চলছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ছবির মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেন যশ নিজেও।

এক বিবৃতিতে তিনি বলেন, কিছু সিনেমা আমরা বানাই, আর কিছু সিনেমা আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা সিনেমাকে ভালোবেসেছিলাম। টক্সিক তেমনই একটি যাত্রা। বিশ্বজুড়ে পাওয়া সাড়া আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে যে সিনেমাটি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর যোগ্য।

তিনি আরও জানান, ছবিটি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখন বিশ্বব্যাপী রিলিজ কৌশল ও অংশীদারিত্ব চূড়ান্ত করা হচ্ছে। তাই ৪ জুনের পরিবর্তে নতুন আন্তর্জাতিকভাবে সমন্বিত তারিখে মুক্তি দেওয়া হবে।

ভারতীয় সিনেমার বৈশ্বিক অগ্রযাত্রার প্রসঙ্গ টেনে যশ বলেন, বর্তমানে যখন ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করছে, তখন মান ও প্রভাবের দিক থেকে আরও উন্নত কাজ উপহার দেওয়া প্রয়োজন।

এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার সেটিও আবার পরিবর্তিত হলো।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। যশ ও গীতু মোহনদাস যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে এবং হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ডাব সংস্করণে মুক্তি পাবে।

kalprakash.com/SS

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
আবারও পিছিয়ে গেল যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আবারও পিছিয়ে গেল যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তি

প্রকাশিত: ০২:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬