বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৫

সংগৃহীত ছবি

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানে থাকা সব ১৫ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান মডেলের বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/SS
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৫
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৫

প্রকাশিত: ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬