বাংলাদেশ ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ছবিঃ সংগৃহীত

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রান্তর চাকমা (৩৫) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রান্তর চাকমা রাঙামাটি জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে তার সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফোন করে পরদিন ২৬ এপ্রিল সকালে শহরের কস্তুরী কিচেন রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়।

পরদিন সকাল আনুমানিক ১১টার দিকে প্রান্তর চাকমা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রনি দে নির্ধারিত স্থানে গেলে সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, কথোপকথনের একপর্যায়ে তারা মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

অভিযুক্তদের মধ্যে হারুনুর রশিদ (৫০), বিপ্লব বড়ুয়া (৫৫), রতন বাবু (৬০), শিব শংকর আইচ (৬০) ও প্রদীপ কুমার শীল (৬০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা বিভিন্ন ফার্মেসি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, রাঙামাটিতে ব্যবসা বা চাকরি করতে হলে তাদের দাবি অনুযায়ী নিয়মিত টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এ সময় তারা চার দিনের আল্টিমেটাম দেন এবং পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, বিষয়টি রাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরামকে অবগত করা হলে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযুক্তদের একজনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন এবং একই ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ওই ফোনালাপ প্রমাণ হিসেবে রেকর্ড করে সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় প্রান্তর চাকমা ও তার সংগঠনের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে রাঙামাটির ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত: ১১:২১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬