বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৪:৪০
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগের বেশ কিছু জেলায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জেলায় সাময়িক ভারী বর্ষণের শঙ্কা রয়েছে, যা নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড’ (বিডব্লিউওটি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ঢাকা পোস্টকে এ তথ্য জানায়। বৃষ্টিপাতের এই প্রবণতায় দেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

বিভাগভিত্তিক পূর্বাভাসের বিবরণ তুলে ধরে সংস্থাটি জানায়, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় সাময়িক মুষলধারে বর্ষণের আশঙ্কা রয়েছে, যা কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি করতে পারে।

খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলায় একইভাবে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানেও কয়েকটি জেলায় সাময়িক ভারী বর্ষণ ও জলাবদ্ধতার আশঙ্কার কথা জানানো হয়েছে।

রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কয়েকটি স্থানে সাময়িক ভারী বৃষ্টির প্রভাবে নিচু এলাকায় পানি জমে যেতে পারে।

রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুর জেলার বহু জায়গায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বিচ্ছিন্নভাবে সাময়িক জলাবদ্ধতার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

একইসঙ্গে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ দেখা যেতে পারে।

এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও ১ থেকে ২ দফা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দু-এক জায়গায় সাময়িক ভারী বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির বিস্তার বিক্ষিপ্ত হতে পারে, ফলে উল্লিখিত জেলাগুলোর সব অঞ্চলে সমানভাবে বৃষ্টিপাত নাও হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা

বিস্তারিত কমেন্টে