রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:১৮
শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার

চাদে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৪২

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
চাদে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৪২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

উত্তর-মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদের পূর্বাঞ্চলে ভয়াবহ জাতিগত সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক এলাকায় একটি পানির কূপের মালিকানা নিয়ে বিরোধ থেকে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। রোববার দেশটির এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর রোববার চাদের একাধিক মন্ত্রী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, এলাকা এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চাদে দীর্ঘদিন ধরেই স্থায়ী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে চারণভূমি ও কৃষিজমি নিয়ে বিরোধ চলছে। এর সঙ্গে প্রতিবেশী সুদানে চলমান যুদ্ধের কারণে পালিয়ে আসা শরণার্থীর চাপ যুক্ত হয়ে সম্পদের সংকট ও উত্তেজনা আরও বেড়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কৃষি ও চারণভূমি কেন্দ্রিক সংঘাতে চাদে এক হাজারের বেশি মানুষ নিহত এবং অন্তত দুই হাজার আহত হয়েছেন।

লিবিয়া, সুদান, ক্যামেরুন ও নাইজেরিয়ার মতো দেশগুলোর সীমান্তঘেরা চাদের রাজধানী এন’জামেনা থেকে দূরবর্তী এই অঞ্চলে পানি ও মৌলিক সম্পদের সংকট বারবার সংঘাতের জন্ম দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: চাদ সংঘর্ষ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চাদে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৪২

বিস্তারিত কমেন্টে