বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৭:৩৫
শিরোনাম
● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার

লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

সংগৃহীত ছবি

দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার হতাশা কাটিয়ে এবার এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। ২৩তম মিনিটে পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে জালের দেখা পান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। পরে আর কোনো গোল না হলেও ওই এক গোলেই জয় নিশ্চিত করে চেলসি।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হারের কারণে চাপে ছিল দলটি। সেই ব্যর্থতার জেরে কোচ লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষাতেই সফল হয়েছেন ক্যালাম ম্যাকফারলেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় লিডস ইউনাইটেড। কোচ ড্যানিয়েল ফার্ক একাধিক পরিবর্তন আনলেও চেলসির রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। গোলরক্ষক রবার্ত সানচেজও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

এই জয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে আটবারের চ্যাম্পিয়ন চেলসি। আগামী ১৬ মে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: এফএ কাপ চেলসি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

বিস্তারিত কমেন্টে