বাংলাদেশ ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চোটের মাঝেও ইতিহাস গড়লেন ইয়ামাল, লা লিগায় এপ্রিল মাসসেরা

ছবি : রয়টার্স

চোটে মৌসুম শেষ হয়ে গেলেও দারুণ এক স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। এপ্রিল মাসের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে গড়েছেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ডও।

শুক্রবার রাতে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানায়, এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইয়ামাল। চূড়ান্ত ভোটে তিনি পেছনে ফেলেছেন মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে এবং রিয়াল ওভিয়েদোর ফেদে ভিনাসকে।

১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে তৃতীয়বারের মতো মাসসেরা নির্বাচিত হলেন। এর আগে তিনি নভেম্বর ও ডিসেম্বর মাসেও এই পুরস্কার জিতেছিলেন। ২০১৩ সালে পুরস্কার চালুর পর এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়া প্রথম ফুটবলার এখন ইয়ামাল।

গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে গোল করার পর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন, যার কারণে মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না।

চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিনটি জয়ের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

এরপর এস্পানিওলের বিপক্ষে করেন এক গোল ও দুটি অ্যাসিস্ট এবং সেল্টা ভিগোর বিপক্ষে করেন ম্যাচের একমাত্র গোলটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ইয়ামালের গোল সংখ্যা ১৬ এবং অ্যাসিস্ট ১১টি, যা লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চোটের মাঝেও ইতিহাস গড়লেন ইয়ামাল, লা লিগায় এপ্রিল মাসসেরা
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

চোটের মাঝেও ইতিহাস গড়লেন ইয়ামাল, লা লিগায় এপ্রিল মাসসেরা

প্রকাশিত: ০৫:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬